শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • কেন্দুয়ায় এক সাংবাদিকসহ আওয়ামীলীগের ১৯৬ জনের বিরুদ্ধে মামলা

    কেন্দুয়ায় এক সাংবাদিকসহ আওয়ামীলীগের ১৯৬ জনের বিরুদ্ধে মামলা
    সাংবাদিক জিয়াউর রহমান জীবনসহ ১৯৬ জনকে আসামি করা হয়। ছবি: সংগৃহীত।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার কেন্দুয়ায় এক সাংবাদিকসহ আওয়ামীলীগের ১৯৬ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। 

    উপজেলার কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। 

    উপজেলার তাবিয়ারগাতী গ্রামের শ্রমিকদল নেতা সবুজ মিয়া বাদী হয়ে সোমবার রাতে বিশেষ ক্ষমতা আইনের ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় জিয়াউর রহমান জীবন নামে এক স্থানীয় সাংবাদিককেও আসামি করা হয়। 

    ওসি মিজানুর রহমান বলেন, মামলার অভিযোগে বাদী আসামিদের বিরুদ্ধে ৪ আগস্ট জুলাই আন্দোলন চলাকালে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে কেন্দুয়া পৌর এলাকার চিরাং মোড় থেকে স্থানীয় খেলার মাঠ হয়ে আঠারবাড়ি পর্যন্ত কেন্দুয়া-মদন পাকা সড়কের ওপর ভীতি ও সন্ত্রাস সৃষ্টি, ভাংচুর, অগ্নিসংযোগ এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করেন। 

     ওসি মিজানুর আরও বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঁইয়াকে প্রধান আসামি করে দায়ের করা মামলাটিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক এমএন জাহাঙ্গীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পদক কামরুল হাসান ভূঁইয়া এবং দেশ টিভি ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক জিয়াউর রহমান জীবনসহ ১৯৬ জনকে আসামি করা হয়। আর অজ্ঞাতনামা আসামি করা হয় ২৫০ থেকে ৩০০ জনকে। 

    কুন্ডলী গ্রামের বাসিন্দা দেশ টিভি ও দৈনিক প্রতিদিনের জেলা প্রতিনিধি সাংবাদিক জিয়ার রহমান জীবন বলেন, ‘আমি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই। আমি চর্চা সাহিত্য আড্ডা নামে একটি সাহিত্য সংগঠনের সমন্বয়ক। আমাকে অযথা কেন এ মামলায় জড়ানো হয়েছে বুঝতে পারছি না।’ 

    কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, ‘আমরা মামলার অভিযোগটি তদন্ত করে দেখছি। অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে কাউকে অযথা হয়রানি করা হবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন