বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • হবিগঞ্জের চুনারুঘাটের কালেঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন ১৯ 

    হবিগঞ্জের চুনারুঘাটের কালেঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন ১৯ 
    গভীর রাতে কাঁটাতারের গেট খুলে বিএসএফ ১৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করে।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৯ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ১১ জন নারী ২ জন শিশু। 

    চুনারুঘাট উপজেলার কালেঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার জাকারিয়া সোমবার (২৬ মে)  এ তথ্য নিশ্চিত করেন। 

    জাকারিয়া জানান, গভীর রাতে কাঁটাতারের গেট খুলে বিএসএফ ১৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করে। খবর পেয়ে  ৫৫ বিজিবি সহকারী পরিচালক হাবিবুর রহমান চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব  উপস্থিত হন । পুশ-ইন হওয়া ব্যক্তিরা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। 

    পুশ-ইন হওয়া ব্যক্তিদের একজনের ভাষ্য, প্রায় ২০ বছর আগে জীবিকার সন্ধানে ভারতের হরিয়ানায় ইটভাটায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দিল্লি থেকে আটক করে বিমানে করে ত্রিপুরায় নিয়ে আসা হয়। পরে বিএসএফ মুখ বেঁধে জোরপূর্বক তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। 

    পুশ-ইন হওয়া ব্যক্তিরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার   লোকমান হোসেন (৬৫), কিসমন বেগম (৫৪), ইসলাম  মিয়া (২৬),  ইসমাইল মিয়া  (২৪),  আফরোজা খাতুন (২৯),  জেসমিন বেগম  (২৩),   রেশমা আক্তার (৫),   কাকলি বেগম (২২),  শাহজাহান মিয়া (২),  নিলুফা খাতুন (১১),  ও ফুলবাড়িয়া উপজেলার ওবায়দুর রহমান (৫০),  ফাতেমা বেগম (৪৫),   ইয়াসমিন আক্তার  (১৪),  আবুল মিয়া (৫২),  জাহানারা বেগম (৪০),  আলম মিয়া (২১ ), রবিউল মিয়া (১৪), ছখিনা বেগম  (৬০), নিফা আক্তার (১৯)। 

    এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও বিজিবি বিষয়টি তদন্ত করে দেখছে। এছাড়া, বিএসএফ-এর এ ধরনের পুশ-ইন কার্যক্রম আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘন করেছে বলে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। 

    এর মধ্যে আবুল মিয়া নামে একজন প্রশাসনকে আকুতি করে বলেন, আমি কানে ধরছি কোনদিন আর অবৈধভাবে কোন দেশে যাবো না খুব কষ্ট পেয়েছি,  স্ত্রী সন্তানদের নিয়ে কাম করে খাবো। আল্লাহর ওয়াস্তে নিজ এলাকায় যেতে দেন বলে সহকারী কমিশনারকে মিনতি করতে দেখা যায় ।  

    চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম বলেন, আটক ১৯ বাংলাদেশি নাগরিক বিজিবির হেফাজতে আছেন। তাদের মধ্যে বেশিরভাগ নারী ও দুইজন  শিশু। তাদের নিজ এলাকায় ফেরত পাঠানো বা অন্য কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাটালিয়নের বিজিবির সাথে সমন্বয়ের মাধ্যমে মানবিক কারণে উপজেলা প্রশাসন তাদের খাবার সরবরাহ  করবে। 

    ৫৫ বিজিবির সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, ১৯ জনকে জিডি মুলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে । 

    এর আগে,সম্প্রতি ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে একাধিকবার বাংলাদেশি নাগরিকদের পুশ-ইন করার ঘটনা ঘটে। যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। এদিকে, জোরপূর্বক ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ করার ঘটনায় চুনারুঘাটের ৭টি  সীমান্ত সহ মাধবপুরে বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়। 


    নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন