বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি
  • গাজার ফাহমী-আল-জারজাভী স্কুলে ইসরাইলের বোমা হামলা, শিশুসহ নিহত ৩৬ 

    গাজার ফাহমী-আল-জারজাভী স্কুলে ইসরাইলের বোমা হামলা, শিশুসহ নিহত ৩৬ 
    গাজার ফাহমী-আল-জারজাভী স্কুলে ইসরাইলের বোমা হামলা,শিশুসহ নিহত ৩৬ জন। ছবি: সংগৃহীত।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ফাহমী-আল-জারজাভী স্কুলে ইসরাইলের বোমা হামলায় শিশুসহ কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন।

     সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

    এতে বলা হয়, নিহতদের মধ্যে রয়েছেন দুজন রেড ক্রস কর্মী, এক সাংবাদিক এবং একাধিক শিশু। মাত্র ১১ বছর বয়সি গাজার কনিষ্ঠতম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদও রয়েছেন নিহতের তালিকায়। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়া স্কুলটিতে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন।

    এ ছাড়া যথাযথ ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী গাজায় পরিপূর্ণভাবে প্রবেশ করতে না দেয়ায় অপুষ্টিতে মারা যাচ্ছে উপত্যকার বহু শিশু। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জানিয়েছে, বর্তমানে গাজায় ৭০ হাজারেরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

    এ পরিস্থিতিতে স্পেন বিশ্বকে, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছে। দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য মাদ্রিদে ২০টি ইউরোপীয় ও আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের স্পেন আমন্ত্রণ জানিয়েছে।

    এক ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য, গাজার ফাহমি আল-জারজাউই স্কুলটি হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের জন্য একটি "কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র" ছিল।

    ইসরায়েলের নিরাপত্তা সংস্থা একটি যৌথ বিবৃতিতে বলেছে, স্কুলে পরিণত হওয়া আশ্রয়কেন্দ্রটি সন্ত্রাসীরা ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং সৈন্যদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং হামলার পরিকল্পনা করার জন্য ব্যবহার করেছিল।


    দৈএনকে/ মেলোরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ