মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৫

    সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোস্তাকিম (১৮ মাস) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫জন। আহতরা হলেন— পাইকগাছার আব্দুল আজিজের স্ত্রী ফতেমা খাতুন (২৫), নিহত শিশুর মা শাপলা খাতুন(২০), নানী নাজমা খাতুন(৪৫), হযরত আলী (৪৫) এবং সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে রাশেদ আলী।  আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

    স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, নিহত শিশু মোস্তাকিম রবিবার সকালে তার মা শাপলা খাতুন ও নানী নাজমা খাতুনের সাথে খুলনার পাইকগাছার শ্রীকন্ঠপুর গ্রাম থেকে ইজিবাইকযোগে সাতক্ষীরায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে দহাকুলা মোড়ে পৌঁছুলে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। এসময় শিশু মোস্তাকিম তার মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় এখনো আটক করা যায়নি। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


    এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন