বুধবার, ১৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে আনার চেষ্টা
  • সাংবাদিকদের বেতন-বোনাস ও ঈদের ছুটি নিশ্চিতের দাবি বিএফইউজে ও ডিইউজে’র

    সাংবাদিকদের বেতন-বোনাস ও ঈদের ছুটি নিশ্চিতের দাবি বিএফইউজে ও ডিইউজে’র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতন ও উৎসব বোনাস দ্রুত প্রদান এবং সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে সংবাদপত্রে ন্যূনতম এক সপ্তাহ ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

    শনিবার এক যৌথ বিবৃতিতে বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এ দাবি জানান।

    বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ঈদের ছুটি এগিয়ে এলেও এখনো অনেক প্রতিষ্ঠান সাংবাদিকদের বেতন ও ভাতা পরিশোধ করেনি। অনেক প্রতিষ্ঠান নামমাত্র বেতন দিয়ে ওয়েজবোর্ড বাস্তবায়নের ঘোষণা দিলেও তা কার্যকর করছে না। ফলে সাংবাদিকরা ঈদের আগে আর্থিক সংকটে পড়ছেন।

    তাঁরা অবিলম্বে বেতন ও বোনাস পরিশোধের আহ্বান জানান এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেয়, তবে সরকার ঘোষিত সুবিধা গ্রহণে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেই অবস্থান নিতে বাধ্য হবে সাংবাদিক ইউনিয়ন।

    বিবৃতিতে আরও বলা হয়, সরকার ইতোমধ্যে ঈদুল আযহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। কিন্তু সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এখনো এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।

    বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ সংবাদপত্রে ন্যূনতম এক সপ্তাহের ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন, যাতে সাংবাদিকরাও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ পান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ