বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম? সন্তানকে নেক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন যেভাবে
  • তুরস্কে ৬৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    তুরস্কে ৬৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তুরস্কে ২০১৬ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগে ৬৩ জন সক্রিয় সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কর্তৃপক্ষ।

    দেশটির প্রধান পাবলিক প্রসিকিউটরের দফতর জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্য রয়েছেন। তাদের মধ্যে চারজন কর্নেলের পদমর্যাদার কর্মকর্তা।

    ২০১৬ সালের জুলাই মাসে বিদ্রোহী সামরিক ইউনিট আঙ্কারা ও ইস্তাম্বুলে সড়কে নেমে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা চালায়। এতে প্রায় ২৯০ জন নিহত হয়।

    সেই সময় যুদ্ধবিমান থেকে পার্লামেন্ট ভবন ও প্রেসিডেন্সিয়াল প্যালেসে বোমাবর্ষণ করা হয় এবং প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যপ এরদোয়ান ছুটিতে থাকার সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

    এই ঘটনার পর তুরস্কে ব্যাপক অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হাজার হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

    ২০১৬ সালের ১৫ জুলাই প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করা হয়। তবে সরকারের কঠোর হস্তক্ষেপ ও জনগণের অংশগ্রহণে তা ব্যর্থ হয়ে যায়। অভ্যুত্থানের পরপরই দেড় লাখের বেশি সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয় এবং আরও প্রায় ৫০ হাজার ব্যক্তিকে আটক করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ