বুধবার, ১৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে আনার চেষ্টা
  • তথ্যপ্রযুক্তি সাংবাদিকতায় সম্মাননা পেলেন ইমদাদুল হক

    তথ্যপ্রযুক্তি সাংবাদিকতায় সম্মাননা পেলেন ইমদাদুল হক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছেন প্রযুক্তিবিষয়ক অনলাইন নিউজ পোর্টাল ডিজিবাংলা-এর নির্বাহী সম্পাদক এস এম ইমদাদুল হক।

    শনিবার (১৭ মে) রাজধানীর বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

    বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যক্তি ও দলীয় পর্যায়ে মোট ১০টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। ব্যক্তিগত ক্যাটাগরিতে পুরস্কার পান তিনজন বিশিষ্ট ব্যক্তি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক খন্দকার এ মামুন এবং ডিজিবাংলা-এর নির্বাহী সম্পাদক এস এম ইমদাদুল হক।

    দীর্ঘ দুই দশক ধরে তথ্যপ্রযুক্তি সাংবাদিকতায় সক্রিয় ইমদাদুল হক বাংলাদেশের আইসিটি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)-এর সদস্য। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সদস্য এবং সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ)-এর সহ-প্রতিষ্ঠাতাও।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ