মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ভারতীয় জাহাজ কর্তৃক পুশ-ইন, শনাক্ত ৭৪ জন বাংলাভাষী বাংলাদেশি নাগরিক

    ভারতীয় জাহাজ কর্তৃক পুশ-ইন, শনাক্ত ৭৪ জন বাংলাভাষী বাংলাদেশি নাগরিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বঙ্গপোসাগর তীরবর্তী মান্দারবাড়িয়া জঙ্গলের মধ্যে ফেলে যাওয়া ৭৮জন বাংলাভাষীর মধ্যে ৭৪ জনকে বাংলাদেশী নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপর চারজন ভারতীয়। দু’দিন ধরে তাদের নাম পরিচয় সনাক্তকরণের কাজ শেষে কোস্টগার্ড সুত্র বিষয়ািট নিশ্চিত করেছে। এসব ভালাভাষী নাগরিকদের ভারতীয় একটি জাহাজ ও স্পিবোর্ডযোগে গত ৯ মে বঙ্গপোসাগরের একটি চরে ফেলে যাওয়া হয়। পরবর্তীতে তারা পায়ে হেঁটে নিকটস্থ মান্দারবাড়িয়া টহলফাঁড়িতে আশ্রয় নেয়।

    সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান, এভাবে আকস্মিকভাবে ৭৮জনকে বঙ্গপোসাগর তীরবর্তী নির্জন এলাকায় ফেলে যাওয়ার ঘটনা সকলকে বিস্মিত করে। পরবর্তীতে বনবিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ডের সহায়তায় এসব মানুষকে মান্দারবাড়িয়া টহলফাঁড়িতে আশ্রয় দেয়া হয়। এসময় তাদের নাম পরিচয় ঠিকানা সনাক্তের পাশাপাশি তাদের সুন্থ রাখার জন্য শুকনা খাবারসহ চাল, ডাল ও পানিসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠানো হয়।

    এদিকে কোস্টগার্ড কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছে, পুশইনকৃতদের মধ্যে ৭৪জন বাংলাদেশী হলেও চারজন ভারতীয় নাগরিক রয়েছে। সংস্থাটির পক্ষে আরও জানানো হয়, প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাদেরকে ১১ মে দুপুর আড়াইটার দিকে সমুদ্রপথে মংলায় নেয়া হয়। পরবর্তীতে একই জাহাজযোগে এসব ব্যক্তিকে নিয়ে জাহাজটি সাতক্ষীরার শ্যামনগরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানেই তাদেরকে হস্তান্তর করা হবে।

    বনবিভাগের সগকারী বনসংরক্ষক মশিউর রহমান জানান প্রাথমিক তথ্যে জানা গেছে ৭৮জন বাংলাভাষীকে ভারতের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পরবর্তীতে তারা স্পিডবোর্টসহ ভেসেলযোগে তাদেরকে বঙ্গপোসাগরের চরে নামিয়ে দিয়ে চলে যায়। তবে তারে উপর শাররীক নির্যাতনসহ কোন ধরনের অসৌজন্যমুলক আচারণ করেছে কী-না সেটা এখনও জানা যায়নি। 


    এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন