বুধবার, ১৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে আনার চেষ্টা
  • জনকণ্ঠ থেকে সাংবাদিকদের চাকরিচ্যুত:

    ডিআরইউর তীব্র নিন্দা ও পুনর্বহালের দাবি

    ডিআরইউর তীব্র নিন্দা ও পুনর্বহালের দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দৈনিক জনকণ্ঠ পত্রিকা থেকে একাধিক সাংবাদিককে হঠাৎ করে চাকরিচ্যুত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। চাকরিচ্যুত সাংবাদিকদের মধ্যে চারজন ডিআরইউর সক্রিয় সদস্য, যাদের পূর্ব কোনো নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে।

    শুক্রবার (৯ মে) এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানান। তারা বলেন, “এই ধরনের পদক্ষেপ গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তার পরিপন্থী এবং শ্রম আইনের সুস্পষ্ট লঙ্ঘন।”

    উল্লেখ্য, গত ৪ মে ডিআরইউ সদস্য দীন ইসলাম পাঠান, মামুন-অর-রশিদ, শংকর কুমার দে ও তপন বিশ্বাসসহ আরও কয়েকজন সাংবাদিককে কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করে জনকণ্ঠ কর্তৃপক্ষ।

    এছাড়া ওই সময় সাংবাদিকদের ওপর শারীরিকভাবে হামলার অভিযোগও উঠেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডিআরইউ নেতারা বলেন, “এ ঘটনা শুধু পেশাজীবী নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং এটি সাংবাদিকতার স্বাধীনতাকেও প্রশ্নবিদ্ধ করে।”

    ডিআরইউ দাবি জানিয়েছে, অবিলম্বে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল করতে হবে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ