বুধবার, ১৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে আনার চেষ্টা
  • হাসান-উজ-জামানকে পুলিশি তলবের ঘটনায় বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার নিন্দা

    হাসান-উজ-জামানকে পুলিশি তলবের ঘটনায় বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার নিন্দা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংবাদ প্রকাশের জেরে দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ও বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সদস্য হাসান-উজ-জামানকে তলব করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনাকে পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা হিসেবে মনে করছে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা।


    বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমিতির নির্বাহী কমিটির সভায় বিষয়টির নিন্দা জানান সদস্যরা। তারা বলেন, কাউকে তলব করার এখতিয়ার আদালতের, পুলিশের নয়।


    এক বিবৃতিতে সমিতির সভাপতি জহিরুল হক রানা ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, কোনো সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশের তদন্তের স্বার্থে তথ্য প্রয়োজন হলে তদন্ত সংস্থা সংশ্লিষ্ট রিপোর্টারের সঙ্গে গোপনে যোগাযোগ করতে পারে। কিন্তু তলবের নামে চিঠি দিয়ে সাংবাদিককে সরাসরি হাজির হতে বলা সম্পূর্ণরূপে শিষ্টাচারবহির্ভূত। এ ধরনের প্র্যাকটিস স্বাধীন সাংবাদিকতার জন্য কোনো ইতিবাচক বার্তা বহন করে না। পুলিশ ও সাংবাদিক কেউ কারও শত্রু নয়, বরং পেশাগত কাজে একে অপরের সহায়ক হতে পারে। তাই কোনো সাংবাদিককে হয়রানি না করে যৌক্তিক পন্থায় তথ্য যাচাই-বাছাইয়ের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
     

    জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ দৈনিক ইনকিলাবে ‘৬ ঘণ্টার লুকোচুরি, অভিযোগের তীর পুলিশ কর্মকর্তার দিকে, স্বাভাবিক মৃত্যু যখন হত্যা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের জেরে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (স্পেশাল অ্যাকশন গ্রুপ)-এর অতিরিক্ত উপকমিশনার (সোয়াত) সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি তলবি নোটিশে ২৮ এপ্রিল সকাল ১১টায় সাংবাদিক হাসান-উজ-জামানকে পেশাগত পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র ও স্বাক্ষর-প্রমাণসহ হাজির হতে বলা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ