মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • রোম থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা

    রোম থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাতার সফর এবং ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পর দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    স্থানীয় সময় রোববার (২৭ এপ্রিল) ইতালির রোম বিমানবন্দর থেকে তিনি একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেন।

    প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার নিশ্চিত করেছেন এ তথ্য।

    এর আগে, শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন প্রধান উপদেষ্টা।

    কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থানা সম্মেলনে যোগ দিতে গত ২১ এপ্রিল ঢাকা ছাড়েন তিনি। সেখানে চার দিনের সফর শেষে দেশে ফেরার কথা থাকলেও পোপ ফ্রান্সিসের আকস্মিক মৃত্যুতে কাতার থেকেই ভ্যাটিকান সিটির উদ্দেশে উড়াল দেন ড. ইউনূস।

    শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। দুই ঘণ্টাব্যাপী এ আনুষ্ঠানিকতায় বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতারা যোগ দিয়েছিলেন। 

    অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এবং প্রার্থনা শেষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট ইয়াকভ মিলাতোভিচ, গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস অব লুক্সেমবার্গসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন  

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: