রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • প্রশ্নফাঁস ঠেকাতে বিজি প্রেসে প্রশ্নপত্র ছাপানো বন্ধের সিদ্ধান্ত পিএসসি'র

    প্রশ্নফাঁস ঠেকাতে বিজি প্রেসে প্রশ্নপত্র ছাপানো বন্ধের সিদ্ধান্ত পিএসসি'র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি সরকারি ছাপাখানা বিজি প্রেসের কিছু কর্মচারীর বিরুদ্ধে বিসিএসসহ বিভিন্ন চাকরি ও পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর, প্রতিষ্ঠানটি থেকে আর কোনো প্রশ্নপত্র ছাপানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

    বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান পিএসসি কর্মকর্তারা। 

    এ সময় পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, বিসিএসসহ পিএসসির অধীনে অনুষ্ঠিত সব নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো, সংরক্ষণ ও নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। বারবার বিজি প্রেস থেকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা আমরা গণমাধ্যমে জেনেছি। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বিজি প্রেস থেকে বিসিএসের কোনো প্রশ্নপত্র আর ছাপানো হবে না।

    ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় তদন্ত এখনও চলছে। তবে যতটুকু তথ্য-উপাত্ত আমরা পেয়েছি, তাতে পুরোপুরি ওই পরীক্ষাটি বাতিল করার মতো পর্যাপ্ত কারণ পাইনি।

    পিএসসির চেয়ারম্যান আরও বলেন, এখন সিআইডির তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তখন সঙ্গে সঙ্গে পিএসসির পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন