মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • সাংবাদিক টিপুর কারাদণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

    সাংবাদিক টিপুর কারাদণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার তালা উপজেলায় সরকারি ভবন নির্মাণে অনিয়মের তথ্য চাইতে গিয়ে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ড দেওয়ার ঘটনায় প্রতিবাদে উত্তাল সাতক্ষীরা। 

    বুধবার (২৩ এপ্রিল) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা।

    মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী এবং সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বেতার ও ইন্ডিপেনডেন্ট টিভির সাংবাদিক আবুল কাশেম। এতে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বাসস ও বাংলা ভিশনের আসাদুজ্জামান, এখন টিভির আহসানুর রহমান রাজিব, ডিবিসির এম বেলাল হোসাইন এবং মানিবজমিনের এসএম বিপ্লব হোসেন প্রমুখ।

    বক্তারা বলেন, ‘‘সাংবাদিকদের প্রধান দায়িত্ব হলো তথ্য সংগ্রহ ও জনস্বার্থে অনিয়ম-দুর্নীতি প্রকাশ করা। সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি শাস্তির মুখে পড়তে হয়, তা গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি।’’

    তারা অভিযোগ করেন, তালা উপজেলা পরিষদের ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগে তথ্য সংগ্রহ করতে গেলে টিপুকে বাধা দেওয়া হয় এবং পরে তদন্ত ছাড়াই ইউএনও শেখ মো. রাসেল পক্ষপাতমূলকভাবে ১০ দিনের কারাদণ্ড দেন, যা সম্পূর্ণ বেআইনি ও ন্যায়বিচার পরিপন্থী।

    বক্তারা অবিলম্বে সাংবাদিক টিপুর মুক্তি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলের প্রত্যাহার দাবি করেন। তারা জানান, দাবি পূরণ না হলে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

    উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে তথ্য চাওয়ার পর এক হাতাহাতির ঘটনার প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন