রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যা: ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

    বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যা: ২ নারী শিক্ষার্থী বহিষ্কার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম পারভেজের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইউনিভার্সিটি অব স্কলার্স দুই নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে।

    মঙ্গলবার (২২ এপ্রিল) এ সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার। পাশাপাশি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পারভেজের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

    সাময়িক বহিষ্কৃতরা হলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী (আইডি নম্বর ২৪১০৫০০১৩) এবং ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা (আইডি নম্বর ২৪১০৪০০৪৮)।

    মোবাশ্বের আলী খন্দকার জানান, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি চিঠির মাধ্যমে অভিযুক্ত ২ ছাত্রীর বিষয়ে জানতে চেয়েছিল। এরপর প্রাথমিক তদন্তের ভিত্তিতে আমরা তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।

    ইউনিভার্সিটি অব স্কলার্সের কর্তৃপক্ষ জানিয়েছে, পারভেজ হত্যায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিক পর্যায়ে ২ শিক্ষার্থীর সম্পৃক্ততার ইঙ্গিত পেয়েছে। সেজন্য তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশি প্রতিবেদন বা চূড়ান্ত তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাদের ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত থাকবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষার্থীদের ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিলসহ প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেয়া হবে।

    এর আগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. রায়হানা বেগম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পারভেজের পরিবারের পাশে থাকবে।

    তিনি আরও বলেন, পারভেজ হত্যায় যে দুই নারী শিক্ষার্থীর সম্পৃক্ততা রয়েছে বলে জানা যাচ্ছে, তারা স্কলার্স ইউনিভার্সিটির শিক্ষার্থী। ব্যবস্থা নিতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বরাবর চিঠি দিয়েছে প্রাইম এশিয়া কর্তৃপক্ষ। যে তিন শিক্ষার্থীর সম্পৃক্ততা মিলেছে, তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

    গত ১৯ এপ্রিল বিকেলে মিডটার্ম পরীক্ষা শেষে পারভেজ তার বন্ধুদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিপরীতে একটি পুরি-শিঙাড়ার দোকানে দাঁড়িয়ে নিজের মধ্যে হাসি-ঠাট্টা করছিলেন। তাদের পেছনেই দাঁড়ানো ছিলেন ইউনিভার্সিটি অব স্কলারসের দুই ছাত্রী ও তাদের বন্ধু প্রাইম এশিয়ার চার শিক্ষার্থী।

    তারা একপর্যায়ে পারভেজ ও তার বন্ধুর হাসাহাসি নিয়ে জানতে চান- কেন তাদের কটাক্ষ করে হাসাহাসি করা হচ্ছে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসাস করে দেয়।

    তবে মীমাংসার পরেও বান্ধবীদের কাছে নিজেদের ক্ষমতা ও আধিপত্য দেখাতে তারা পারভেজকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় পারভেজের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে মামলা করেছেন।

    পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ড পরিকল্পনা ও হামলায় অংশ নেয়া বেশ কয়েকজন ছাত্রের সঙ্গে কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য ছিল। সব মিলিয়ে হামলাকারী ১৫-২০ জন ছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১১ জনের নাম জানা গেছে। এরমধ্যে রাজধানীর ভিন্ন ভিন্ন স্থান থেকে সোমবার ভোরে তিনজনকে গ্রেপ্তার হয়েছে। বর্তমানে তারা ৭ দিনের রিমান্ডে রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন