বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোহিঙ্গা নারী-শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি
  • নবীনগরে নবাগত এসিল্যান্ডের দায়িত্ব গ্রহণ

    নবীনগরে নবাগত এসিল্যান্ডের দায়িত্ব গ্রহণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন খালিদ বিন মনসুর। তিনি ৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

    ইতোপূর্বে, তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২০২৪ সালের ১৭ এপ্রিল থেকে ২০২৫ সালের ২০ মার্চ পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

    টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কৃতি সন্তান খালিদ বিন মনসুর ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তার কর্মজীবন শুরু হয়।

    শিক্ষাজীবনে, তিনি এইচএসসি পাশের পর ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন এবং ২০১৫ সালে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

    নবীনগরে নতুন কর্মস্থলে যোগদানের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সরকারের নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী সেবা নিশ্চিত করা হবে আমার প্রধান লক্ষ্য। ভূমি সেবা সহজীকরণ, দুর্নীতি দমন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”


    নতুন/কাগজ/ইব্রাহীম/নবীনগর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন