বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোহিঙ্গা নারী-শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি
  • ১১ বাংলাদেশি জেলেকে জিম্মি করে নিয়ে গেল আরাকান আর্মি

    ১১ বাংলাদেশি জেলেকে জিম্মি করে নিয়ে গেল আরাকান আর্মি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের সেন্ট মার্টিনের উপকূলীয় সাগর এলাকা থেকে দুইটি মাছ ধরার ট্রলারসহ ১১ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির (এএ) সদস্যরা। জানা গেছে, জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

    মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে টেকনাফ-সেন্ট মার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমা থেকে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সদস্যরা।

    বিষয়টি নিশ্চিত করে টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, মাছ ধরার দুইটি ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের এখনো কোনো খোঁজখবর পাওয়া যায়নি। নাফ নদীসহ সাগরে মাছ শিকার নিয়ে জেলেরা আতঙ্কিত।

    টেকনাফ শাহপরীর দ্বীপ ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, মাছ ধরার ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে।

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ১১ জন জেলেকে সাগর থেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। তবে কে বা কারা জড়িত সেটি এখনো জানা যায়নি।


    জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন