বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোহিঙ্গা নারী-শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি
  • ফের সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

    ফের সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হয়েছে। এতে মো. তৈয়ব (৩৫) নামে এক যুবকের পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে।

    মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়া ছড়ি বিওপির সীমান্তবর্তী ৪৬-৪৭ নম্বর পিলারের শূন্য রেখায় মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

    আহত তৈয়ব নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কম্বোনিয়া এলাকায় ছাবের আহমদের ছেলে।

    স্থানীয়রা জানান, বাংলাদেশের পণ্য পাচারের জন্য মিয়ানমার সীমান্তের ওপারে যান তৈয়ব। ওপার থেকে গরুসহ বিভিন্ন পণ্য নিয়ে এপারে ফিরে আসার সময় জারুলিয়া ছড়ি বিওপির দায়িত্বপূর্ণ ৪৬ -৪৭ সীমান্ত পিলারে শূন্য লাইন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণ হয়। এসময় তৈয়বের ডান পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়।  

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

    এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, সীমান্তে এক যুবক আহত হয়েছে বলে খবর পেয়েছি। চিকিৎসা জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।


    জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন