বুধবার, ১৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে আনার চেষ্টা
  • ‎ফুলবাড়ী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন

    সভাপতি শহীদ, সাধারণ সম্পাদক ডিফেন্স

    সভাপতি শহীদ, সাধারণ সম্পাদক ডিফেন্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের ২০২৩-২৪ বর্ষের বিদায়ী কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক সাধারণ সভার মাধ্যমে ২০২৫-২৬ বর্ষের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

    শনিবার (৫ এপ্রিল) সকাল ১১ টায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত ফুলবাড়ী প্রেসক্লাবের ২০২৩-২৪ বর্ষের বিদায়ী কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি মো. আব্দুল কাইয়ুম।

    সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইনকিলাব প্রতিনিধি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু শহীদকে সভাপতি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. ওয়াহিদুল ইসলাম ডিফেন্সকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. আজিজুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো. রজব আলী, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মো. মেহেদী হাসান, কোষাধ্যক্ষ দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. মোকাররম হোসেন, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি মো. আশরাফ পারভেজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি আনোয়ার সাদাত মন্ডল, পাঠাগার সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি প্রভাষক রীতা রানী কানু এবং  তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক আওয়ার বাংলাদেশ প্রতিনিধি মো. আমিনুল ইসলাম। এছাড়াও কার্যকরী তিনজন নির্বাচিত কার্যনির্বাহী সদস্য হলেন জ্যৈষ্ঠ সাংবাদিক দৈনিক স্বদেশ প্রতিনিধি প্রতিনিধি চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, মো. আব্দুল কাইয়ুম ও আনন্দ কুমার গুপ্ত।

    উল্লেখ্য, ২০২৩-২৪ বর্ষের কার্যনির্বাহী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ফুলবাড়ী প্রেসক্লাবের সাথে ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ একিভূত হয়ে ২০২৫-২৬ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ