বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোহিঙ্গা নারী-শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি
  • আনোয়ারায় ডাকাতির ঘটনায় আহত ৮

    আনোয়ারায় ডাকাতির ঘটনায় আহত  ৮
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাতের আঁধারে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় ডাকাতদের আক্রমণে আহত হয়েছেন ৩ পরিবারের ০৮জন।
    ‎
    ‎শুক্রবার (০৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঝিউরি গ্রামের ডা: রঞ্জিত দত্তের বাড়ীতে এই ডাকাতির ঘটনা ঘটে।
    ‎
    ‎ডাকাতদের আক্রমণে আহতরা হলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের জুয়েল দত্ত (৪৫), বিজয় দত্ত (৪০), তমা দত্ত (১৪), শান্তা দত্ত (৩৫)। এবং প্রতিবেশী টিটু (৩৮), উত্তম (২৫), শম্বু (৬০) ও নিতাই (৫৫)।
    ‎
    ‎ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্ত বিজয় দত্ত জানান, "রাত আড়াইটার দিকে মই বেয়ে ছাঁদের উপর দিয়ে ঘরে ডুকে ডাকাতদল। আশেপাশের প্রতিটি ঘরের সামনেও ছিলো ডাকাতদলের সদস্যরা। প্রায় ১৬-২০ জন হবে ডাকাতদলের সংখ্যা। তাঁরা সবাই ছিলো চাপাতি, পিস্তলসহ অস্ত্রশস্ত্রে সজ্জিত। এসময় তারা ঘরে ডুকে ঘরের নারী-পুরুষ সদস্যদের উপর হামলা করে এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে। পরবর্তীতে বের হয়ে যাওয়ার সময় আমাদের প্রতিবেশীদেরও হামলা করে।
    ‎
    ‎এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহানুর রহমান সোহাগ, ও অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন।
    ‎
    ‎এসময় পুলিশের এই কর্মকর্তারা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভোক্তভোগীদের ভাষ্য মতে এটি একটি পরিকল্পিত ঘটনা। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


    নতুন/কাগজ/রুপন/চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন