বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোহিঙ্গা নারী-শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি
  • লাকসামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে

    বাস চালকের থেকে ইয়াবা উদ্ধার

    বাস চালকের থেকে ইয়াবা উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাইপাস এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি বাস থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন লাকসাম আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলমগীর হোসেন।

    বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে লাকসাম বাইপাস রোডে চেকপোস্ট স্থাপন করে টহল দল। রাত ১০টায় একটি বাস বেপরোয়া গতিতে চলতে থাকলে সন্দেহজনক মনে হওয়ায় সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাসচালকের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

    ঘটনার পরপরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদকে জানানো হয়। তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত চালক পারভেজকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা করেন।

    অভিযুক্ত বাস চালক পারভেজ (৩২) ঝালকাঠি জেলার রাজাপুর সদর ইউনিয়নের গালুয়া দুর্গাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

    বাসের যাত্রীরা জানায়, বাসটি হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নিয়ে রিজার্ভ করে মন্দিরে ভ্রমণের উদ্দেশ্যে চকরিয়া থেকে চৌমুহনী আসে। পরে চৌমুহনী থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে লাকসাম বাইপাস রোড এলাকায় আটক করা হয়। 

    যৌথ বাহিনী জানিয়েছে, এই ধরনের অভিযান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ কার্যকলাপ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আরও জানায়, ভবিষ্যতেও এ ধরনের চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে।

    লাকসাম উপজেলার প্রশাসন সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং মাদকদ্রব্য সংক্রান্ত যে কোনো তথ্য প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়েছে।


    নতুন/কাগজ/রিপন/লাকসাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন