বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোহিঙ্গা নারী-শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি
  • দুঃসময় কাটিয়ে ঘুরে দাঁড়ালেন আতিক, পেলেন নতুন রিকশা

    দুঃসময় কাটিয়ে ঘুরে দাঁড়ালেন আতিক, পেলেন নতুন রিকশা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র রমজান মাসের প্রেক্ষাপটে যখন মুসলিম উম্মাহ ঈদুল ফিতরের প্রস্তুতিতে ব্যস্ত, তখনই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আলীনগর এলাকার মৃ-ত আলী হোসেনের ছেলে রিকশাচালক মোঃ আতিক মিয়া জীবনের কঠিন এক বাস্তবতার মুখোমুখি হন। গত ৯ মার্চ সরাইল সদরের উচালিয়াপাড়া এলাকার সড়কের পাশ থেকে চু-রি হয়ে যায় তার একমাত্র রোজগারের সম্বল, অটোরিকশাটি। 

    অটোরিকশাটি হারিয়ে পরিবারে নেমে আসে অভাব-অনটনের অন্ধকার। ছয় সদস্যের পরিবারের ভরণপোষণ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন আতিক। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মানবিক মানুষেরা এগিয়ে আসেন তার সহায়তায়। দেশ ও প্রবাসের হৃদয়বান ব্যক্তিদের সহায়তা চেয়ে উদ্যোগ নেয় একদল সমাজকর্মী। তাদের প্রচেষ্টায় ও মানবিক সহায়তায় নতুন একটি অটোরিকশার ব্যবস্থা করা হয় আতিকের জন্য।

    মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে সরাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, সমাজকর্মী, রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আতিকের হাতে তুলে দেওয়া হয় নতুন একটি অটোরিকশা। প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের এই অটোরিকশার সঙ্গে অতিরিক্ত অর্থ থেকে নিত্যপ্রয়োজনীয় বাজারও দেওয়া হয় তাকে।

    অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত হয়ে আতিক বলেন, “আমি সবার প্রতি কৃতজ্ঞ। আল্লাহর রহমতে ও আপনাদের সহযোগিতায় এখন আমি আবারও কাজ করতে পারব এবং পরিবার নিয়ে খেয়ে-পড়ে বাঁচতে পারব।”

    অটোরিকশা বিতরণকালে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী শফিকুল ইসলাম সেলু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর হোসেন মাস্টার, সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, ইউপি সদস্য সালাউদ্দিন সুরুজসহ আরও অনেকে।

    এসময় ইউএনও মোঃ মোশাররফ হোসেন বলেন, “মানুষ মানুষের জন্য। সরাইলের মানুষ তাদের দেওয়া কথা রাখে, আজ তা আবারও প্রমাণ হলো। অনেকেই বলেন পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা কমে গেছে, কিন্তু এটি ভুল ধারণা। আজকের এই উদ্যোগ প্রমাণ করে যে মানবিক সহায়তা এখনো আমাদের সমাজে বেঁচে আছে।”


    নতুন/কাগজ/হানিফ/ব্রাহ্মণবাড়িয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন