বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওটিটিতে বদলে যাচ্ছে নারীর পর্দার পরিচয়, গল্পের কেন্দ্রে এখন তারাই রোহিঙ্গা নারী-শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির
  • ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে

    ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার গরীব, দুঃখী ও অসহায় ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।


    ২৯ মার্চ (২৮ রমজান) শনিবার দুপুর ২টায় ভূজপুর শরিয়তুল উলুম মাদরাসার মাঠে সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জাহেদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইনস্পেকটর মোহাম্মদ নিজাম উদ্দীন।


    প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা মোহাম্মদ কুতুব উদ্দীন চৌধুরী।


    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার মোহাম্মদ মোজাহের মিয়া, মাওলানা মোহাম্মদ মুহিব্বুল্লাহ আমিনী এবং সাবেক সহ-সভাপতি: মোহাম্মদ এমদাদ চৌধুরী, মাওলানা মোহাম্মদ শেখ ইয়াছিন আরাফাত সিকদার, মোহাম্মদ নোমান তালুকদার, মোহাম্মদ আনছার উল্লাহ, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ আনছার, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সৈয়দ আকবর, মোহাম্মদ এমদাদুল হক, মোহাম্মদ সাইমন, মোহাম্মদ মুদ্দাসির, মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ মাহমুদ উল্লাহ, মোহাম্মদ ইয়ার ও মোহাম্মদ ইরফান।


    ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, সয়াবিন তেল, লাচ্ছি সেমাই, নুডলস এবং পেঁয়াজ।


    ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদ ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিয়ে, শিক্ষা, চিকিৎসা, বন্যা ও দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন মানবিক কাজে সহায়তা প্রদান করে আসছে। তারা নগদ অর্থ, শীতবস্ত্র, ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে। সংগঠনটি ২০১৮ সালে উপজেলায় শ্রেষ্ঠ মানবিক ও সামাজিক সংগঠনের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পদক ও প্রশংসাপত্র লাভ করে।


    উত্তর চট্টগ্রাম তথা ফটিকছড়িতে ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদের আলাদা একটি সুনাম ও পরিচিতি রয়েছে।


    নতুন/কাগজ/সালেহী/চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন