শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • সাতকানিয়ায় যাএীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে; হেলপার নিহত

    সাতকানিয়ায় যাএীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে; হেলপার নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সাতকানিয়ায় স্থানীয় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হেলপারের মৃত্যু হয়েছে। উক্ত ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। 

    শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান সংলগ্ন জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    উক্ত দুর্ঘটনায় নিহত হেলপারের নাম, মো. করিম (৪৫)। তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুর গ্রামের মো. হাসানের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় আহতদের পরিচয় পাওয়া যায়নি।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশসুত্রে  জানাযায়, ঈগল পরিবহনের চট্টগ্রামমুখী একটি বাস (চট্টগ্রাম জ: ১১-০০৭২) বেপরোয়া গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান সংলগ্ন জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের সামনে খাদে পড়ে যায়।বাসটি খাদে পড়ে যাওয়ার সময় হেলপার গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত অবস্থায় হেলপারকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ দূর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


    নতুন/কাগজ/কবির/সাতকানিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন