বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওটিটিতে বদলে যাচ্ছে নারীর পর্দার পরিচয়, গল্পের কেন্দ্রে এখন তারাই রোহিঙ্গা নারী-শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির
  • নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

    নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে নবীনগর পৌর এলাকার সার্বজনীন গ্রুপের প্রধান কার্যালয়ে ৪০টি পরিবারের মাঝে এ উপহার বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে চাল, চিনি,সেমাই, দুধ, নুডুলস, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

    বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান ও নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, সার্বজনীন চ্যারিটেবল ট্রাস্টের পরিচালক মোহাম্মদ আবু কাওছার, সার্বজনীন গ্রুপের বোর্ডের সদস্য আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক তানজিনা আক্তার শিলা, সাংবাদিক মো. দেলোয়ার হোসেন, সার্বজনীন অফিস সহকারী হুসনা আরা প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, সার্বজনীন গ্রুপ সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত। ঈদ যেন সবাই আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে, সেজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

    উপহার পাওয়া একাধিক ব্যক্তি সার্বজনীন গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই সহায়তা তাদের পরিবারের ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে।

    উল্লেখ্য, সার্বজনীন গ্রুপ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।


    নতুন/কাগজ/ইব্রাহীম/নবীনগর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন