শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • মেঘনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    মেঘনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার মেঘনা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস।

    সভায় উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহে আলম, বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন কমান্ডার, মেঘনা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব শিকদারসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।

    বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাদক, চুরি-ডাকাতি ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান তারা। এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা তাদের এলাকার বিদ্যমান সমস্যা তুলে ধরে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

    সভাপতির বক্তব্যে ইউএনও হ্যাপী দাস বলেন, “মেঘনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


    নতুন/কাগজ/ইব্রাহীম/মেঘনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন