শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • সাতকানিয়ায় সুবীর চক্রবর্তী হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

    সাতকানিয়ায় সুবীর চক্রবর্তী হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সাতকানিয়ার পুরানগডে  জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সুবীর চক্রবর্তী নামে এক দর্জিকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা।


    আজ বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখীল গ্রাম ও শীলঘাটা বাজারে এলাকাবাসী ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে পৃথক মানববন্ধনের আয়োজন করা হয়।

    মানববন্ধনে স্থানীয় মহিলা ইউপি সদস্য গীতা রানী দাশ, বিএনপি নেতা জসিম উদ্দিন, নিহতের বড় ভাই প্রবীর চক্রবর্তী, ব্যবসায়ী রাহুল দাশগুপ্ত ও নিহত সুবীর চক্রবর্তী স্ত্রী জয়শ্রী চক্রবর্তী বক্তব্য দেন।

    নিহত সুবীর চক্রবর্তীর স্ত্রী জয়শ্রী চক্রবর্তী কান্নাজড়িত কন্ঠে বলেন, সেদিন আমার স্বামী দোকান থেকে ফিরে মহোৎসবে যাওয়ার পথে গতিরোধ করে রূপক দাস ও তার পরিবারের সদস্যরা আমার স্বামী ও আমার ভাসুর প্রবীর চক্রবর্তীর ওপর আক্রমণ করে উপর্যুপরি ছুরিকাঘাতে আমার স্বামীকে হত্যা করে। এতে ভাসুরও আহত হন। এখনও মামলার আসামিরা আমাদের পরিবারের সদস্যদের অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে। আমাকে যারা বিধবা ও  আমার ছোট্ট শিশুকে যারা অনাথ করেছে আমি তাদের সকলের ফাঁসির দাবি জানাচ্ছি।

    বিএনপি নেতা জসিম উদ্দিন বলেন, সুবীর চক্রবর্তী ছিলেন একজন শান্তশিষ্ট মানুষ। তাকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এলাকাবাসী তাদেরকে যেখানে পাবেন ধরে পুলিশের নিকট সোপর্দ করবেন।

    স্থানীয় মহিলা ইউপি সদস্য গীতা রানী দাশ বলেন, সুবীর চক্রবর্তী হত্যাকান্ডে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিব।


    নতুন/কাগজ/কবির/সাতকানিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন