শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ ৯ দিন

    ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ ৯ দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশের ব্যাংকগুলো টানা ৯ দিন বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও রফতানি বিল সংক্রান্ত লেনদেন নির্বিঘ্ন রাখতে ২৮ ও ২৯ মার্চ কিছু নির্দিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    সোমবার (২৪ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঈদের ছুটিতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প এলাকার নির্দিষ্ট ব্যাংক শাখাগুলো খোলা থাকবে।

    ব্যাংক লেনদেনের সময়সূচি

    শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত শাখা খোলা থাকবে, লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

    শনিবার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত শাখা খোলা থাকবে, লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

    এছাড়া, সমুদ্র, স্থল ও বিমানবন্দরের পোর্ট ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথ ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের ছুটির সময় (২৮ মার্চ থেকে ৫ এপ্রিল) আমদানি-রফতানি কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিতে বলা হয়।

    ছুটির দিনে দায়িত্ব পালন করা ব্যাংক কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিয়ম অনুযায়ী ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ