বুধবার, ১৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে আনার চেষ্টা
  • সাংবাদিকদের নিয়ে আনোয়ারা সাংবাদিক সমিতি

    ইফতার মাহফিল ও সম্প্রীতি আড্ডা

    ইফতার মাহফিল ও সম্প্রীতি আড্ডা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আনোয়ারা সাংবাদিক সমিতি আয়োজন করেছে ভিন্ন রকম এক অনুষ্ঠান। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল ও সম্প্রীতি আড্ডা।

    বৃহস্পতিবার (২০ মার্চ) কালা বিবির দিঘি মোড়ে অবস্থিত দোহা কনভেনশন হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।  সংগঠনের সভাপতি এনামুল হক নাবিদের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক  ফরহাদুল ইসলাম।

    মুক্ত আলোচনায় কথা বলেন, দৈনিক  আজাদী প্রতিনিধি এম নুরুল ইসলাম,  প্রথম আলো প্রতিনিধি মোরশেদ হোসেন, পূর্বকোণ প্রতিনিধি সুমন শাহ, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান এমি,  প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক কর্ণফুলী প্রতিনিধি ডিএইচ মনসুর, একুশে প্রত্রিকা প্রতিনিধি জিন্নাত আইয়ুব,  সাংবাদিক আনোয়ারুল আজিম, সমকাল প্রতিনিধি নেজাম উদ্দীন,  সংবাদ সারাবেলা'র এম তৌহিদ, রুপালী বাংলাদেশ প্রতিনিধি আব্দুর রহিম, নয়া বাংলা প্রতিনিধি আক্কাস উদ্দিন,  সাংবাদিক নীল জামসেদ, বাংলাদেশের আলো প্রতিনিধি আলভিন মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী। 

    আনোয়ারা সাংবাদিক সমিতি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা ভোরের আকাশ প্রতিনিধি রুপন দত্ত,  সহসভাপতি দৈনিক সংবাদ ও চট্টগ্রাম প্রতিদিন প্রতিনিধি কাঞ্চন সুশীল, সহ সভাপতি যুগান্তর প্রতিনিধি রতন কান্তি দাশ, সহ সভাপতি দৈনিক আমাদের সময় প্রতিনিধি ইকবাল বাহার,  যুগ্ম সাধারণ সম্পাদক ইনকিলাব প্রতিনিধি জাবেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইত্তেফাক ও সুপ্রভাত প্রতিনিধি জাহিদ হৃদয়, অফিস সম্পাদক দৈনিক মানবজমিন ও আরটিভি  প্রতিনিধি রিয়াদ হোসেন, অর্থ সম্পাদক দৈনিক জনবানী প্রতিনিধি শেখ আব্দুল্লাহ,  প্রচার-প্রকাশনা ও পাঠাগার  সম্পাদক নয়া দিগন্ত প্রতিনিধি নুরুল কবির।

    পেশাদার, তরুণ মেধাবী সংবাদকর্মীদের সংগঠন  সাংবাদিক সমিতির ভিন্ন এই আয়োজনে আনোয়ারার সংবাদকর্মীদের মিলন মেলায় রূপান্তর হয়। আসাস নেতৃবৃন্দরা অনুষ্ঠানে আগত সকল সহকর্মীদের ধন্যবাদ জানান।


    নতুন/কাগজ/রুপন/চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ