শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাড়াতে চায় বাংলাদেশ

    পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাড়াতে চায় বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক পূর্বের তুলনায় অনেক শক্তিশালী হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ব্যবসা আরও সম্প্রসারণ করতে চায়।

    ব্যবসায়ীরা বলছেন, পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়লে বাংলাদেশ উপকৃত হবে। কারণ পাকিস্তান থেকে আরও প্রতিযোগিতামূলক দামে কাঁচামাল কেনা যেতে পারে। বাংলাদেশ সেখান থেকে তুলা, সুতা, কাপড় ও প্রয়োজনীয় পণ্য আমদানি করছে। তবে এই আমদানি এখনো চীন ও ভারতের তুলনায় অনেক কম।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরে পাকিস্তান থেকে আমদানির পরিমাণ ছিল ৬২৭ দশমিক আট মিলিয়ন ডলার। ২০২২-২৩ অর্থবছরে ছিল ৬৯৮ দশমিক সাত মিলিয়ন ডলার। আর চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করেছে ৩৭২ দশমিক এক মিলিয়ন ডলার।

    রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরে পাকিস্তানে বাংলাদেশের রপ্তানি ছিল ৬১ দশমিক ৯৮ মিলিয়ন ডলার। ২০২২-২৩ অর্থবছরের রপ্তানি ৮৩ দশমিক ৫৯ মিলিয়ন ডলারের তুলনায় ৩১ দশমিক ৭৮ শতাংশ কম। আর চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করেছে ৩৯ দশমিক ৭৭ মিলিয়ন ডলার।

    রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশে পণ্য সরবরাহকারী দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় পাকিস্তান এখন গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য খাদ্য ও জ্বালানিসহ প্রধান পণ্যগুলোর নির্ভরযোগ্য, প্রতিযোগিতামূলক ও নতুন নতুন উৎস দরকার।

    ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আবুল কাসেম খান বলেন, গত ১৫ বছর ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক প্রায় স্থবির ছিল। দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা হলে বাংলাদেশ লাভবান হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ