রবিবার, ০১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মাসে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে ফের শ্রমিকদের সড়ক অবরোধ তরুণদের কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র বাবুপুরে শিশু-কিশোরদের মাঠের জন্য আরও ৬০ শতাংশ জমি কিনছে সরকার সরকার পরিবর্তনের গণতান্ত্রিক পথ নির্বাচন, আন্দোলন নয়: চিফ হুইপ মিরপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষার সুযোগ ১ জানুয়ারি চালু হচ্ছে সাভারের স্বাস্থ্য ব্যবস্থাপনা ইনস্টিটিউট হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা মুক্তির আগেই বিদেশি স্বত্ব বিক্রি করে ১৭৫ কোটি রুপি পেল শাহরুখের ‘কিং’
  • এনসিপি গোলমাল করে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে: ফারুক

    এনসিপি গোলমাল করে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে: ফারুক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোলমাল সৃষ্টি করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

    দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নিপীড়নের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অবস্থান কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।

    জয়নুল আবদিন ফারুক বলেন, গণপরিষদ নয়, নিরপেক্ষ জাতীয় নির্বাচনই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা। ভোটের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টা পদে বসেছেন ড. মুহম্মদ ইউনুস। এই মুহূর্তে দেশে নির্বাচন প্রয়োজন।

    কারও কথায় নয়, নিজ বিবেক বিবেচনায় জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা।

    তিনি দাবি করেন, আওয়ামী প্রেতাত্মারা এখনো সরকারের চারপাশে। যারা নির্বাচনের নামে প্রহসন করেছে, তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। শেখ পরিবারের কাউকে গ্রেফতার করা হয়নি। আওয়ামী ফ্যাসিস্টদের বিচার করতে হলে দেশে জনপ্রতিনিধির সরকার প্রয়োজন।

    বিগত সরকারের তুলনায় জনগণ এবারের রমজানে কিছুটা হলেও স্বস্তি ভোগ করছে বলে মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ