শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • শেখ হাসিনার ‘সুধাসদনসহ’ পরিবারের ১২৪ ব্যাংক হিসাব জব্দ

    শেখ হাসিনার ‘সুধাসদনসহ’ পরিবারের ১২৪ ব্যাংক হিসাব জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছাত্র–জনতার অভ্যুত্থানের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। পাশাপাশি, শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন ‘সুধাসদন’সহ সাতটি প্লট ও ফ্ল্যাটও জব্দ করা হয়েছে।

    আজ মঙ্গলবার দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, শেখ হাসিনা ও পরিবারের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের জন্য দুর্নীতি দমন কমিশন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।

    শেখ হাসিনা ও তাঁর পরিবার এবং তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজিং করা ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এই টাকা জব্দ করেছে দুদক।

    এছাড়া সুধা সদনের পাশাপাশি, শেখ রেহানার সেগুনবাগিচা একটি, টিউলিপের গুলশানে একটি ও পরিবারের বনানীতে ৪টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক।

    হাসিনা পরিবার ও তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া ৬টি মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে এবং পরিবারের ৭ সদস্যকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ