শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে নেতিবাচক ধারণা পোষণ করেন প্রায় ৫৯ শতাংশ জনগণ’

    ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে নেতিবাচক ধারণা পোষণ করেন প্রায় ৫৯ শতাংশ জনগণ’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক সম্পর্কে দেশের প্রায় ৭৬ শতাংশ জনগণ ইতিবাচক ধারণা পোষণ করেন। অন্যদিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রায় ৫৯ শতাংশ জনগণ নেতিবাচক মতামত প্রকাশ করেছেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অলটারনেটিভসের এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

    মঙ্গলবার (১১ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে জরিপটি প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করেন সেন্টার পর অলটারনেটিভসের নির্বাহী পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।

    গত বছরের অক্টোবর-নভেম্বর মাসে দেশের ৩২ টি জেলায়  ৫৩৫৫ জনের মধ্যে অনলাইন এবং অফলাইনে এ সমীক্ষা চালানো হয়।

    জুলাই অভ্যূত্থানের পর বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক কেমন চলছে? জানতে চাইলে জরিপে ৬১ শতাংশ উত্তরদাতা ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। আর নিরপেক্ষ মন্তব্য করেছেন ২৬ শতাংশ উত্তরদাতা।

    দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তি এবং জুলাই-আগস্ট অভ্যূত্থানের প্রেক্ষাপটে জরিপটি চালানো হয়। এ নিয়ে সেন্টার পর অলটারনেটিভস ‘বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি’ শিরোনামে তৃতীয়বারের মত এ জরিপটি চালানো হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ