রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • কুয়েটে রাজনীতির সঙ্গে জড়িত থাকলে ছাত্রত্ব বাতিল

    কুয়েটে রাজনীতির সঙ্গে জড়িত থাকলে ছাত্রত্ব বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীদের জন্য রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো শিক্ষার্থী যদি রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়, তাহলে তার ছাত্রত্ব বাতিলসহ সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। সোমবার (১০ মার্চ) কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. সুলতান মাহমুদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম (জরুরী) ও ৯৮তম (জরুরী) সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়া সিন্ডিকেটের ৯৮তম (জরুরী) সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজনীতির সাথে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে।

    এতে আরও বলা হয়, সিদ্ধান্ত সমূহ Academic Ordinance rules & Regulations এর ছাত্র শৃঙ্খলা বিধিতে ২০নং ধারা মোতাবেক কোনো ছাত্র/গোষ্ঠী কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। এরূপ ঘটনা বা সরাসরি রাজনীতির সাথে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিস্কার এবং ছাত্রত্ব বাতিল।

    বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত না থাকার জন্য বলা হয়। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন