শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ফেব্রুয়ারিতে কমেছে মূল্যস্ফীতি

    ফেব্রুয়ারিতে কমেছে মূল্যস্ফীতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৯.৩২ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২২ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে, ২০২৩ সালের এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিল ৯.২৪ শতাংশ।

    বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া ফেব্রুয়ারি মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে বিষয়টি জানানো হয়।

    এ বছরের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৯.৯৪ শতাংশ। এ ছাড়া আগের ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের তুলনায় এ বছরের ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কমেছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে দেশের মূল্যস্ফীতি ছিল ৯.৬৭ শতাংশ।

    বিবিএস জানায়, খাদ্য খাতে ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি হয়েছে ৯.২৪ শতাংশ। যা জানুয়ারি মাসে ছিল ১০.৭২ শতাংশ। এ ছাড়া খাদ্য বহির্ভূত খাতে ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৯.৩৮ শতাংশ। যা জানুয়ারি মাসে ছিল ৯.৩২ শতাংশ।

    বিবিএসের হালনাগাদ তথ্যে দেখা গেছে, জানুয়ারি মাসে খাদ্যপণ্যের দাম কমেছে। বিশেষ করে চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাকজাতীয় পণ্যের। বিবিএসের দাবি শীত মৌসুমের পণ্যের সরবরাহ বাড়ায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ