সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হিজবুল্লাহর ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার ধ্বংস করেছে আইডিএফ: ইসরায়েল সৌরবিদ্যুৎ বাড়লে কমবে জ্বালানি ব্যয়, গবেষণায় বড় সাশ্রয়ের চিত্র ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়তে নতুন বাজেট: প্রধানমন্ত্রী অর্থবছর পরিবর্তনের প্রস্তাব দিলেন ডা. শফিকুর রহমান বজ্রপাতের ঝুঁকিতে বগুড়া থেকে চট্টগ্রাম, সতর্কতা জারি স্বচ্ছতার স্বার্থে অন্তর্বর্তী সরকারের তদন্ত চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা, সাময়িকভাবে থামছে সংঘাত তামাক নিয়ন্ত্রণে তৃণমূল স্বাস্থ্যসেবা জোরদারের আহ্বান বিশেষজ্ঞদের ১০ বছর পর জাজের ব্যানারে পরীমনির প্রত্যাবর্তনের ইঙ্গিত দেশের বাজারে কমল সোনার দাম
  • নির্বাচন নিয়ে বিভিন্ন দলের বিপরীতমুখী বক্তব্যে চিন্তিত নয় কমিশন: সিইসি

    নির্বাচন নিয়ে বিভিন্ন দলের বিপরীতমুখী বক্তব্যে চিন্তিত নয় কমিশন: সিইসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমুখী অবস্থান থাকলেও কমিশন এতে উদ্বিগ্ন নয়। তিনি বলেন, সব দলই গ্রহণযোগ্য নির্বাচন চায়।

    রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

    এ সময় সিইসি বলেন, বিভিন্ন দলের দেওয়া বক্তব্য গণতান্ত্রিক সৌন্দর্য। যত বিপরীতমুখী বক্তব্য দিক না কেন, নির্বাচন কমিশন (ইসি) বিশ্বাস করে তারা ঐক্যে পৌঁছাবে। সব দলই গ্রহণযোগ্য ভোট চায়, দেশের ১৮ কোটি মানুষও চায়।

    প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটকেন্দ্রে গিয়ে সবার ভোট দেওয়া নিশ্চিত করতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান কমিশনের ওপর মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে।

    সিইসি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় ভোট সন্ত্রাস করে আপাতদৃষ্টিতে জেতা যায়। তবে আখেরে জেতা যায় না। সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দায়বদ্ধ থাকা নিয়ে স্বাক্ষর নিতে পারে ঐকমত্য কমিশন। তাহলে ইসির কাজটা সহজ হয়ে যেত।

    এ সময় ইসি সচিব আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আশা করা যাচ্ছে ৩০ জুনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের নতুন তালিকা প্রকাশ করা হবে। মৃত ভোটার ১৯ লাখের মতো, যারা তালিকা থেকে বাদ পড়বেন।

    এ ছাড়া ইসি সচিব আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘কথায় নয় কাজে প্রমাণ করতে চায় ইসি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধ পরিকর সংস্থাটি।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন