সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হিজবুল্লাহর ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার ধ্বংস করেছে আইডিএফ: ইসরায়েল সৌরবিদ্যুৎ বাড়লে কমবে জ্বালানি ব্যয়, গবেষণায় বড় সাশ্রয়ের চিত্র ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়তে নতুন বাজেট: প্রধানমন্ত্রী অর্থবছর পরিবর্তনের প্রস্তাব দিলেন ডা. শফিকুর রহমান বজ্রপাতের ঝুঁকিতে বগুড়া থেকে চট্টগ্রাম, সতর্কতা জারি স্বচ্ছতার স্বার্থে অন্তর্বর্তী সরকারের তদন্ত চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা, সাময়িকভাবে থামছে সংঘাত তামাক নিয়ন্ত্রণে তৃণমূল স্বাস্থ্যসেবা জোরদারের আহ্বান বিশেষজ্ঞদের ১০ বছর পর জাজের ব্যানারে পরীমনির প্রত্যাবর্তনের ইঙ্গিত দেশের বাজারে কমল সোনার দাম
  • ডিএমপির পরামর্শে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট

    ডিএমপির পরামর্শে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে আজ রোববার সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

    এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বলছে, স্বয়ংক্রিয় পদ্ধতির বদলে হাতে করে টোল নেওয়ায় কারণে তীব্র যানযট দেখা দিয়েছে তেজগাঁও এলাকায়।

    এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম সাখাওয়াত আখতার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরামর্শেই তেজগাঁও থেকে বিমানবন্দর যাওয়ার পথের স্বয়ংক্রিয় টোল বুথ বন্ধ করা হয়েছে। যানজট কমাতে পুলিশ এমন পরামর্শ দেয়।’

    সরেজমিনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশ ঘুরে দেখা যায়, স্বয়ংক্রিয় পদ্ধতির বদলে হাতে করে টোল নেওয়া হচ্ছে। এতে এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য যানবাহনের লাইন দীর্ঘ হয়েছে। ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের কারণে সময় বেশি লাগছে।

    এরআগে, গত ২৬ ফেব্রুয়ারি এক নির্দেশনায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরার দিকে যাতায়াতে যানজট এড়াতে মহাখালী র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেয় ডিএমপি।

    এদিকে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের গতিসীমা ৬০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে এই গতিসীমা কার্যকর হয়েছে। এর চেয়ে বেশি গতিসীমায় যানবাহন চালালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মামলা করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন