সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হঠাৎ অসুস্থ দীপু মনি, ঢামেকে চিকিৎসাধীন হিজবুল্লাহর ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার ধ্বংস করেছে আইডিএফ: ইসরায়েল সৌরবিদ্যুৎ বাড়লে কমবে জ্বালানি ব্যয়, গবেষণায় বড় সাশ্রয়ের চিত্র ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়তে নতুন বাজেট: প্রধানমন্ত্রী অর্থবছর পরিবর্তনের প্রস্তাব দিলেন ডা. শফিকুর রহমান বজ্রপাতের ঝুঁকিতে বগুড়া থেকে চট্টগ্রাম, সতর্কতা জারি স্বচ্ছতার স্বার্থে অন্তর্বর্তী সরকারের তদন্ত চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা, সাময়িকভাবে থামছে সংঘাত তামাক নিয়ন্ত্রণে তৃণমূল স্বাস্থ্যসেবা জোরদারের আহ্বান বিশেষজ্ঞদের ১০ বছর পর জাজের ব্যানারে পরীমনির প্রত্যাবর্তনের ইঙ্গিত
  • জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

    জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই-আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। নতুন এ দলের আহ্বায়ক হিসেবে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

    শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।

    মীম আক্তার বলেন, ইতিহাসে দেখিনি বোনের কাঁধে ভাইয়ের লাশ। আমরা দুই বোনের কাঁধে ছিল ভাইয়ের লাশ।

    এতে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন শামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন ডা. তাসনিম জারা, নাহিদা সরওয়ার রিভা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হয়েছেন আবদুল হান্নান মাসউদ।

    বিকেল ৪টার পর নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।

    অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।

    এ ছাড়া অনুষ্ঠানে কূটনৈতিকদের মধ্যে পাকিস্তানের হাইকমিশনারের পক্ষে একজন কাউন্সিল অংশ নিয়েছেন বলে মঞ্চ থেকে জানানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন