বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • পাঁচ দফা দাবি বাস্তবায়নে কৃষকদের বিক্ষোভ

    পাঁচ দফা দাবি বাস্তবায়নে কৃষকদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২৭ ফেব্রুয়ারী কৃষক ঐক্য পরিষদ,বাংলাদেশ (একমাত্র কৃষকের অরাজনৈতিক সংগঠন) সকালে জাতীয় প্রেস ক্লাবসহ সারাদেশের প্রেসক্লাবের সামনে কৃষি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এক মানববন্ধন  কর্মসূচি পালন করে।  

    এ সভায় সংগঠনের চেয়ারম্যান কৃষিবিদ মনজুর বলেন " কোন দাবিতে কাদের সাথে আলোচনা করে কোল্ড স্টোরেজের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন?, দেশের অর্থনৈতিক অবস্থা অস্থির করতে সর্বোপরি খাদ্য পণ্যের দাম নিয়ে নয় ছয় করার পায়তারা চলছে। এসব দেশদ্রোহীদের পশ্রয় দেয়া দেশের সমৃদ্ধির পথকে সুগম না করে দূর্গম করে তুলবে।

    তিনি আরো বলেন " ছাত্র জনতার আন্দোলনের ফসল বিগত পতিত সরকারের অবসান পরবর্তী আপনার ও আপনাদের মত ব্যক্তিত্বকে রাষ্ট্রের অভিভাবক হিসেবে দেখে আমরা বাংলাদেশের আপমর কৃষক সমাজ আনন্দিত ও গর্বিত। আপনাদের শক্তিশালী ও দৃঢ় নেতৃত্বে দেশের কৃষি খাতকে আগামী দিনের কৃষি অর্থনীতিতে শক্তিশালী বুনিয়াদ তৈরি করবে বলে আমরা কৃষক সমাজ বিশ্বাস করি। কিন্তু আপনাকে সম্মানের সহিত জানাতে চাই এই যে, আমাদের কৃষির উপর বাংলাদেশের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশ নির্ভরশীন কিন্তু কৃষকরা এখনও অবহেলিত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।  


    কৃষিই আমাদের একমাত্র অবলম্বন। কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে আমরা সবসময়ই আমাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যে পাই না। আমরা লক্ষ্য করেছি যে কৃষি পণ্য বিপণনে অরাজক পরিস্থিতি বিরাজ করছে এবং পরিবহন সংশ্লিষ্ট লোকজনের অসহযোগিতা এবং মজুদকারী চক্রের তৎপরতায় আমরা আমাদের বিনিয়োগকৃত পুঁজি হারিয়ে ফেলছি। এ বছর কোল্ড স্টোরেজে আলুর ভাড়া দ্বিগুণ (৪ টাকা থেকে ৮ টাকা) করা হয়েছে। আবার বর্তমানে আলুর বাজারও কৃষক পর্যায়ে মাত্র ১০/১২ টাকা প্রতি কেজি যেখানে উৎপাদন খরচ প্রায় ১৭ টাকা। আর এক অন্যতম অর্থকরী ফসল পেঁয়াজ, তার অবস্থাও একই, যা মূলত মরার উপর খারার ঘা।

    কৃষকদের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ, কোল্ড স্টোরেজের আলুর ভাড়া ৫ টাকা,  
    কৃষকদের উৎপাদিত পণ্য বিদেশে বেপক হারে রপ্তানির ব্যবস্থা করা সহ কৃষি সম্পর্কিত বিভিন্ন সভা সেমিনারে  কৃষকদের সরাসরি প্রতিনিধিত্ব করার সহ আলু-পেয়াজ কমিশনের দাবি তোলা হয়।

    কৃষিজীবী বিপুল জনগোষ্ঠীর স্বার্থে কৃষি পণ্যের ন্যায্য মূল্যে পাওয়ার কামনা করে আলোচনার ইতি টানা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ