শনিবার, ০৭ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার জ্বালানি সংকটে সরকার নির্ধারণ করলো সীমিত তেল এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম বেড়ে ২৩০ টাকা, ক্রেতাদের চাপ বেড়েছে বিএনপি এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ইরান ইস্যুতে অবস্থান বদল ট্রাম্পের, দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ইঙ্গিত সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির বিডার সাবেক নির্বাহী সদস্য, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার বিআরটিসি চালু করছে ‘মহিলা বাস সার্ভিস’, সব কর্মী নারী
  • তেলসহ নিত্যপণ্যের সমস্যা ৭ দিনে সমাধান হবে: বাণিজ্য উপদেষ্টা

    তেলসহ নিত্যপণ্যের সমস্যা ৭ দিনে সমাধান হবে: বাণিজ্য উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাজারে তেলসহ যেসব পণ্য নিয়ে সমস্যা চলছে, তা আগামী ৭ দিনের মধ্যে সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শুক্রবার দুপুরে সাভার চামড়া শিল্প নগরীতে বিভিন্ন স্থাপনা ও সিইটিপি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

    এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যেই খেজুর, ছোলাসহ রমজানে যত পণ্য আছে এবং যে সমস্যাগুলো আছে সবগুলোর দাম কমে আসবে। যথেষ্ট পরিমাণে খাদ্যপণ্য মজুদ আছে।

    চামড়া শিল্প নগরী পরিদর্শনকালে উপদেষ্টার সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা ও ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি তাদের সবার সাথে মতবিনিময় করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ