শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • আইন নিজের হাতে তুলে নেবেন না, জনগণকে স্বরাষ্ট্র উপদেষ্টা

    আইন নিজের হাতে তুলে নেবেন না, জনগণকে স্বরাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ যেন নিজের হাতে আইন তুলে না নেয়। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে।

    আজ বুধবার সকালে সাভারের রাজালাখে হার্টিকালচার সেন্টারে ‘কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপসের’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    ছিনতাইকারী সন্দেহে রাজধানীর উত্তরায় দুজনকে ঝুলিয়ে রাখা নিয়ে করা এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি দেশের জনগণকে বলব, আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না। আর পুলিশকে বলব, তারা আরও বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য। যেন এই ধরনের ঘটনা না ঘটে।’

    আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্য সংখ্যাও বাড়ানো হবে।’

    কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টার সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকেরাও উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন