সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তুরাগে মরদেহ উদ্ধারের দাবির সত্যতা নেই: পুলিশ আজ ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দুদক ও সাংবাদিকের নাম ভাঙিয়ে গণপূর্তের প্রকৌশলী তামজিদের ৫০ লাখ টাকার চাঁদাবাজি ২১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন জ্যোতির লড়াই বিফলে, অল্পের জন্য হেরে গেল বাংলাদেশ তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের গুজব, ডিএমপির দাবি—প্রচারে নেই কোনো সত্যতা পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধনের উদ্যোগ, বাড়তে পারে শাস্তি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ‘সব বাধা উপেক্ষা করে এ বছরই আমি দেশে ফিরব’: শেখ হাসিনা আগস্টে শুরু রূপপুর বিদ্যুতের গ্রিড সংযোগ
  • কেরানীগঞ্জে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে নারী নিহত

    কেরানীগঞ্জে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে নারী নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে ৪০ বছর বয়সী সীমা বেগম নিহত হয়েছেন।

    আজ (মঙ্গলবার) রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সীমাকে হাসপাতালে নিয়ে আসা তার স্বামী আক্তার হোসেন বলেন, সন্ধ্যার দিকে আমার মেয়েকে কোচিং থেকে নিয়ে ফেরার পথে ছিনতাইকারীরা আমার স্ত্রীকে কুপিয়ে তার কাছে থাকা ২ হাজার টাকা ও তার কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। পরে আমি খবর পেয়ে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার স্ত্রী আর বেঁচে নেই।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কেরানীগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় সীমা নামে এক নারীকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন