বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ৬ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ে নতুন সচিব, বদলি ২

    ৬ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ে নতুন সচিব, বদলি ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকার ৬টি মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    নবনিযুক্ত সচিবরা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলেয়া আক্তারকে করা হয়েছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন পেয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব।

    এছাড়া বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম হয়েছেন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবের দায়িত্ব ও যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমুহের নিবন্ধকের কার্যালয়ের নিবন্ধক মো. মিজানুর রহমানকে করা হয়েছে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব।

    এদিকে, ঢাকা ম্যাস র্যাপিড ট্র্যানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুর রউফকে করা হয়েছে সেতু বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীনকে করা হয়েছে একই মন্ত্রণালয়ের সমন্বয় ও সংস্কার শাখার সচিব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব।

    এর বাইরেও, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মো. মাহমুদুল হোসাইন খানকে বদলি করা হয়েছে পরিকল্পনা কমিশনে আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে ওএসডি থাকা মো. মোস্তাফিজুর রহমানকে বদলি করা হয়েছে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ