মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজ করা যায়, ততই ভালো: সেনাপ্রধান

    যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজ করা যায়, ততই ভালো: সেনাপ্রধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সেনা সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, প্রয়োজনে বল প্রয়োগ করতে হতে পারে, তবে তা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে এবং সর্বনিম্ন মাত্রায় সীমিত রাখা উচিত।

    সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    সেনাপ্রধান বলেন, বাংলাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এ কাজ আমাদের করে যেতে হবে।

    তিনি বলেন, প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এ কাজ শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো। কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের মাধ্যমে কাজটি শেষ করতে হবে। দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে।

    তিনি আরও বলেন, যতোদিন না একটা নির্বাচিত সরকার পাই, ততদিন শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে। দায়িত্ব পালনের সময় উশৃঙ্খল কাজ করা যাবে না, এটা আমাদের নজর রাখতে হবে।

    ‘ইনশাআল্লাহ আমরা একসঙ্গে কাজ করলে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো, একটা সুন্দর দেশ পাবো’, যোগ করেন তিনি।

    সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ