শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • হোস্টেল থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    হোস্টেল থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের একটি ছাত্রী হোস্টেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

    রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এলিফ্যান্ট রোডের ৮০৩ নম্বর মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে।

    পরে অচেতন অবস্থায় রাত পৌনে ২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়েলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    অনিকা জয়পুরহাট সদরের নতুন হাট গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে। বর্তমানে এলিফ্যান্ট রোডে একটি ছাত্রী নিবাসে থাকতেন।

    নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি বলেন, এলিফ্যান্ট রোডে একটি ছাত্রী হোস্টেলে কয়েকজন মেয়ে মিলে থাকতেন। রাতে ছাত্রী হোস্টেলের অন্যান্য রুমমেটরা বিষয়টি আমাদেরকে জানায়। আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি প্রেমঘটিত কলহের জেরে ওই শিক্ষার্থী এমন ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় বুয়েটের এক শিক্ষার্থীকে জিজ্ঞাসা করার জন্য থানা পুলিশের হেফাজতের নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন