শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • ডিসেম্বরেই নির্বাচনের টার্গেট, যৌক্তিক সময়ে তফসিল: ইসি আনোয়ারুল

    ডিসেম্বরেই নির্বাচনের টার্গেট, যৌক্তিক সময়ে তফসিল: ইসি আনোয়ারুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, নির্বাচনের তফসিল যথাসময়ে ঘোষণা করা হবে।

    এ বিষয়ে রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

    নির্বাচন কমিশনার বলেন, ‘ডিসেম্বরে সংসদ নির্বাচন করা হবে, এই টার্গেট করে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর আগে যৌক্তিক সময়ে তফসিল ঘোষণা করা হবে।’

    তফসিল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশন কারও মুখাপেক্ষী হবে না বলেও জানান এই কমিশনার। তিনি বলেন, ‘কারও সুবিধামত তফসিল ঘোষণা করা হবে না।’

    নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই উল্লেখ করে কমিশনার বলেন, ‘কমিশনের ওপর কোনো চাপ নেই। কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন