শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার গিয়েছিল দুই কর্মীর প্রতিষ্ঠানে

    বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার গিয়েছিল দুই কর্মীর প্রতিষ্ঠানে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশকে দেওয়া ২৯ মিলিয়ন ডলার সহায়তা নিয়ে আবারও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ অর্থ এমন একটি প্রতিষ্ঠানে গেছে, যেটির নাম কেউ কখনো শোনেনি আর সেখানে কাজ করেন মাত্র দুজন কর্মী।

    স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিকাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, এই অর্থ রাজনৈতিক প্রেক্ষাপটকে শক্তিশালী করতে এবং নির্দিষ্ট গোষ্ঠীকে সহায়তা করার উদ্দেশ্যে ব্যয় করা হয়েছে। তিনি আরও দাবি করেন, এই তহবিল এমন ব্যক্তিদের সমর্থনে ব্যবহার করা হয়েছে, যাদের রাজনৈতিক অবস্থান উগ্র বামপন্থী বলে তিনি মনে করেন।

    এ সময় ভোটার উপস্থিতি বাড়াতে ভারতকে দেওয়া ২১ মিলিয়ন ডলারের সহায়তার বিষয়ে তিনি বলেন, আমেরিকার থেকে অনেক সুযোগ-সুবিধা নেয় ভারত। এখন ভারতের উচিত, আমেরিকাকে সাহায্য করা।

    ট্রাম্প আরও বলেন, ভারতকে এই অর্থসাহায্যের কোনো প্রয়োজন নেই। ভারতকে তাদের নির্বাচনের জন্য আমরা এত টাকা কেন দেব? বরং ওরা আমাদের সাহায্য করুক। সেটা কেমন হবে? ভারতের কোনো টাকার প্রয়োজন নেই।

    এর আগে, শুক্রবারও এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করার লক্ষ্যে ইউএসএআইডির একটি প্রকল্পে ২৯ মিলিয়ন ডলার দিয়েছিল মার্কিন সরকার, যার পুরোটাই পেয়েছে এমন এক সংস্থা, যার নামই কেউ কোনদিন শোনেনি। শুধু তাই নয়, মাত্র দুজন কর্মী নিয়ে গঠিত ওই সংস্থা।

    উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশ-ভারতসহ ১১টি দেশে বড় ধরনের আর্থিক সহায়তা স্থগিত করেন ট্রাম্প।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন