মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • সাউন্ড গ্রেনেড-জলকামানে ছত্রভঙ্গ আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচি

    সাউন্ড গ্রেনেড-জলকামানে ছত্রভঙ্গ আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় দুই ঘণ্টা ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ।

    শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১৮ মিনিটে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অভিযান চালায়।

    এসময় পুলিশ জলকামান থেকে পানি নিক্ষেপ করে এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে।

    এর আগে বিকেল ৫টায় দেখা যায়, শতাধিক সদস্যসহ দুটি জলকামান নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ। বিপরীতে পাঁচ শতাধিক আউটসোর্সিং কর্মী প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান করছেন।

    ঘটনাস্থলে রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব।

    এসময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। প্রয়োজনে আজ আমরা জীবন দেব, তবুও দাবি আদায় না করে ঘরে ফিরব না।

    ঘটনাস্থলে ডিএমপির রমনা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    শনিবার বিকেল ৩টার পর চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করছে। ফলে ওই পথে যানবাহনের চাপ বেড়েছে।

    আউটসোর্সিং কর্মীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ