শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • আউটসোর্সিং কর্মীদের প্রেসক্লাব সড়ক অবরোধ, তীব্র যানজট

    আউটসোর্সিং কর্মীদের প্রেসক্লাব সড়ক অবরোধ, তীব্র যানজট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। এতে সচিবালয় ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

    শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তারা সড়ক অবরোধ করলে পল্টন, সচিবালয় ও আশপাশের এলাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।

    এরআগে, সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঠিকাদার পদ্ধতি বাতিল করে সব কর্মচারীকে স্ব স্ব প্রতিষ্ঠানে চাকরিতে স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করেছে সারাদেশ থেকে আগত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং হিসেবে কর্মরত কয়েক হাজার কর্মকতা-কর্মচারী।

    শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং হিসেবে কাজ করা কর্মকর্তা-কর্মচারী দাবি আদায়ে জড়ো হন। ছবি: সময় সংবাদ

    বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের আয়োজনে সমাবেশ শেষে দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন তারা। এসময় ব্যানার হাতে মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেন অবরোধে যোগ দেয়া আউটসোর্সিং কর্মীরা।

    তাদের দাবি, ঠিকাদার পদ্ধতি বাতিল করে চাকরিতে স্থায়ীকরণ, বার্ষিক বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি ও কর্মঘণ্টা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধসহ সকল বৈষম্য দূর করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।

    এ সময় আর কোনো আশ্বাস নয়, এবার দাবি আদায়ের চূড়ান্ত ফলাফল না পেলে রাজপথ ছাড়বে না বলেও হুঁশিয়ারি দেন আউটসোর্সিং হিসেবে কর্মরত কর্মকতা-কর্মচারীরা।

     

    নতুন কাগজ/এন


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন