শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • অপারেশন ডেভিল হান্টে আরও ৫০৬ জন আটক 

    অপারেশন ডেভিল হান্টে আরও ৫০৬ জন আটক 
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীসহ সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে আরও ৫০৬ জন। এ ছাড়া ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৪১ জনকে।

    মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

    ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্টে আজ গ্রেপ্তার করা হয়েছে ৫০৬ জনকে। এ ছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ১ হাজার ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

    আজ অপারেশন ডেভিল হান্টে উদ্ধার যত অস্ত্রের মধ্যে রয়েছে, একটি করে একনলা বন্দুক ও এলজি এবং ছয়টি করে পিস্তলের গুলি ও কার্তুজ। 

    গত ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন