শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ গ্রেফতার, বিপুল মাদক জব্দ জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা, আলোচনায় এভারগ্রিন লুক ভিসার শর্ত ভাঙলে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি
  • রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ

    অভিনেত্রী শাওন গ্রেফতার

     অভিনেত্রী শাওন গ্রেফতার
    অভিনেত্রী মেহের আফরোজ শাওন/ ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে।

    ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে শাওনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে।

    ডিবিপ্রধান বলেন, ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

    এর আগে আজ সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় মেহের আফরোজ শাওনের পৈতৃত বাড়িতে আগুন দেওয়া হয়।

    শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী জামালপুর-৫ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার মা তহুরা আলী ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য হন। সবশেষ ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। মেহের আফরোজ শাওনে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন